১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • কর্মস্থলের সকলের নিরাপত্তার দায়িত্ব আমার : পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন 




কর্মস্থলের সকলের নিরাপত্তার দায়িত্ব আমার : পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২২, ০১:৫০ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শনিবার (৯ জুলাই) দুপুরে ছাগলনাইয়া থানা কমপ্লেক্স আঙ্গিনায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী উপহার প্রদান করেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন,  ঈদুল ফিতর উপলক্ষে আমি গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদানকালে কথা দিয়েছিলাম ঈদুল আজহাও ঈদ আনন্দ ভাগাভাগি করবো এবং গ্রাম পুলিশদের মাঝে ঈদুল আজহার উপহার সামগ্রী প্রদান করবো। ছাগলনাইয়ার গ্রাম পুলিশদের পবিত্র ঈদুল উপলক্ষে একটি গরু জবাই করা হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, গ্রাম পুলিশদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে দেখি তাই আনন্দ ভাগাভাগি করতে তাদের জন্য গরুর মাংস এবং অন্যন্য উপহার সামগ্রীর ব্যবস্থা করেছি। তিনি বলেন, ফেনী আমার কর্মস্থল তাই কর্মস্থলের সকলের নিরাপত্তার দায়িত্ব আমার। সেই নিরিখে
ফেনীবাসীকে সার্বিক নিরাপত্তা দিয়ে শান্তিতে বসবাস করার লক্ষ্যে অবিরাম কাজ করছে জেলা পুলিশ। তিনি বলেন, বৃটিশ আমলের পুলিশ  ও পাকিস্তান আমলের পুলিশ আর স্বাধীন বাংলাদপশের পুলিশ এক নয় উল্লেখ্য, করে তিনি বলেন, বৃটিশ আমলে বৃটিশদের স্বার্থ রক্ষার জন্য পুলিশকে লাঠয়াল হিসেবে ব্যবহার করা হতো আর পাকিস্তান আমলে পাকিস্তানি শাসকদের স্বার্থ রক্ষার জন্য পুলিশকে ব্যবহার করা হতো। তখন জনগণকে দমিয়ে রাখারে শাসকদের স্বার্থে পুলিশকে ব্যবহার করা হতো আর স্বাধীন বাংলাদেশের পুলিশের কাজ হলো জনগণের নিরাপত্তা ও তাদের সেবা করা। আগামীকাল পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনী বাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ রাতে থানায় কোন পুলিশ অবস্থান না করে সারারাত টহল প্রদানের জন্য সকল পুলিশ সদস্যকে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
 সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মাশকুর রহমান পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক মোঃ শেখ কামাল। এসময় ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুকবুল আহমেদ, থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ছাগলনাইয়া কর্মরত ২৯ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET