, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • কলাপাড়ায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত জেএসসি পরীক্ষার্থী হানিফ বাঁচতে চায়।




কলাপাড়ায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত জেএসসি পরীক্ষার্থী হানিফ বাঁচতে চায়।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০১৯, ১৪:৪৫ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃপারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি –  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসল্লীয়াবাদ এ,কে,মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দিন মৃধার পুত্র মো: আবু হানিফ মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।এ ব্যাধি তার জীবনে এখন বড় বাধা হয়ে দারিয়েছে।
মাসখানেক আগে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে তার এ রোগ। প্রথমে তার চোখের ব্যথা শুরু হয়। তাই প্রাথমিক চিকিৎসা শুরু হয় স্থানীয় নয়ামিশ্রিপাড়া বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ ক্লিনিকে। সেখান থেকে কলাপাড়া উপজেলার আলেয়া ক্লিনিক হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানেও কোনো সুফল না পেয়ে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে তার এ রোগ। সেখান থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দরিদ্র বাবা টাকার জোগান দিতে পারবে না বলে বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে হানিফ বাড়িতে বিছানায় শুয়ে চোখের যন্ত্রণায় ছটফট করছে। সেখানে হানিফের যন্ত্রণার চিৎকার দেখলে চোখে পানি আসবো যে কারও।
ছেলের এমন রোগ জানার পর অসহায় হয়ে পড়েছেন হানিফের বাবা-মা। ব্যয়বহুল এ রোগের চিকিৎসার খরচ শুনে তারা এখন হতাশ। হানিফের প্রাথমিক চিকিৎসা শুরু করতে এরই মধ্যে বাড়ির জমি বিক্রি করতে হয়েছে তাদের।হানিফের বাবা আলাউদ্দিন মৃধা পেশায় জেলে। তিনি জানান, ভাবতেই পারিনি আমার ছেলে এত জটিল রোগে আক্রান্ত। শোনার পর থেকেই আমাদের মাঝে হতাশা কাজ করছে। কীভাবে চিকিৎসা খরচ চালাবো, এ চিন্তা করতেই দিন শেষ হয়ে যাচ্ছে আমার।ডাক্তার বলেছেন, দ্রুত সময়ের মধ্যে তাকে ভারতে নিয়ে যেতে হবে। চিকিৎসায় নাকি প্রায় ১৫ লাখ টাকা খরচ হবে। অথচ চাল কেনার মতো অবস্থা আপাতত নেই আমার। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চালে সংসার চলে আমাদের। তার প্রাথমিক চিকিৎসাতেই আমাকে জমি বিক্রি করতে হয়েছে। এখন বিক্রি করার মতো কিছুই নেই আর।এদিকে চিকিৎসার অভাবে হানিফ বিছানায় ছটফট করছে। অসহায় মা মোসা. হনুফা বেগম ছেলের পাশে বসে শুধু কান্নাকাটি করছেন। আর বাবা আলাউদ্দিন মৃধা ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। স্থানীয়রা যে সহযোগিতা করছেন সেটা দিয়ে হনিফের জন্য ওষুধ এবং দুইদিন পর পর রক্তের জোগান ছাড়া কিছুই হচ্ছে না।হানিফে মা হনুফা বেগম বলেন, কোনো হৃদয়বান ব্যক্তি সুদৃষ্টি দিলে হয়তো আমার ছেলেটা বেঁচে যাবে। মানুষের মুখে শুনেছি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন হৃদয়বান মানুষগুলো। মহান ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আমিও অসহায়, প্লিজ আমার ছেলেকে বাঁচান।তিনি আরো বলেন,সমাজের সকল শ্রেণীপেশার মানুষের কাছে অনুরোধ রইলো এবং সকলের কাছে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে,হানিফ যেনো একটি সুস্থ জীবন ফিরে পায় আল্লাহ যেনো তার সহায় হয়, সে জন্য ক্যান্সারে আক্রান্ত হানিফ সবার কাছে আর্থিক সাহায্য চেয়েছে।সাহায্য পাঠানোর ঠিকানাঃ- হানিফ এর বাবা আলাউদ্দিন মৃধার মোবাইল নম্বর – ০১৭৫৮১২২৩৩০ ও অন্যান্য যোগাযোগ – ০১৭১৪৭৬৫৪২১ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET