দেশব্যাপী চলমান করোনা আতঙ্কে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঘরে থাকা কর্মহীন ২০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়ন আ.লীগের অর্থায়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুণসহ যুবলীগ, ছাত্রলীগের দলীয় নেতৃবৃন্দ।
Please follow and like us:









