যশোরের কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভান্ডারখোলায় অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রিজোয়ানাল ম্যানেজার সামসুর রহমানের সভাপতিত্বে গতকাল দুপুরে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অগ্রনী ব্যাংক প্রতাপপুর শাখার ম্যানেজার কার্ত্তিক চন্দ্র ঘোষ, এজেন্ট শাখার এমডি ওলিয়ার রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহŸায়ক ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য সোকানুর রহমান, লাকি খাতুন ও আইপিএম-এর পরিচালক সাজ্জাত হোসেন। আরো উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখার সুপারভাইজার নুরুজ্জামান, জুনিয়র অফিসার আব্দুস সালাম, মার্কেটিং অফিসার আল আমিন, তরিকুল ইসলাম, তুলিয়া খাতুন প্রমুখ। উল্লেখ্য ভান্ডারখোলা এজেন্ট শাখা হতে প্রতাপপুর শাখা পর্যন্ত বৃক্ষরোপন করা হয়।









