, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পালনে প্রস্তুতি সভা




কেশবপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পালনে প্রস্তুতি সভা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৯, ২১:২৮ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা অরুণ কুমার বিশ্বাস, স্বপন কুমার মুখার্জী, শংকার পাল, উদয় শংকর সিংহ, আশুতোষ হালদার, প্রধান শিক্ষক তাপস দে, হরেন্দ্র নাথ, প্রদীপ ব্যানার্জী, নন্দলাল বসু, ইউপি সদস্য নিমাই দাস, শিবুপদ দাস প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয় এবং শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET