, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • কোটা বিরোধীরা যেন দেশ বিরোধী না হয় : মোমিন মেহেদী




কোটা বিরোধীরা যেন দেশ বিরোধী না হয় : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০১৮, ০০:৪৩ | 1046 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিউজ ডেস্কঃ- নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোটা বিরোধীরা যেন দেশ বিরোধী না হয়। সেই দিকে লক্ষ রেখে নতুন প্রজন্মকে কাজ করে যেতে হবে। কেননা, চারপাশে স্বাধীনতা বিরোধী-জঙ্গী-যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি সক্রিয় হচ্ছে। এদের থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ সৃষ্টির জন্য নিবেদিত থাকতে হবে। কোটা বিরোধের নামে দেশ-স্বাধীনতা বিরোধে যেন নতুন প্রজন্ম জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ রেখে ক্ষয়ে যাওয়া-দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১০ এপ্রিল  সকাল ১০ টায় ফটো জার্নালিস্ট মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ-এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোটা : নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্র্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবীর খান কিরণ, এ্যাডভোকেট ফারুক আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, সহ-সভাপতি ফরহাদ শিমুল, কেন্দ্রীয় এনডিবির যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, দানেশ ফকির, বগুড়া জেলা এনডিবির সাধারণ সম্পাদক এস এম সুলতান, রাব্বী হাওলাদার, হরি দাস সরকার, লুবনা আক্তার সুমী, ইশরাত রুবাইয়া, রাবেয়া আক্তার শোভা প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET