১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত, আহত-১




গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত, আহত-১

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৯:৩৭ | 996 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় একই পোশাক করাখানার দুই নারী শ্রমিক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর (জেসন কারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা গ্রামের সুনীল চন্দ্র বর্মনের স্ত্রী শান্তনা রানী বর্মন (৩০) ও গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (পিঙ্গাইল) এলাকার রেখা রানী বর্মন (৩০) ও আহত শ্রীধাম চন্দ্র বর্মনের স্ত্রী মায়া রানী বর্মনকে (৩২) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে । হতাহতরা ভবানীপুর এলাকার পলমল গ্রুপের পোশাক কারখানার অপারেটর হিসেবে চাকুরী করতো।

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান জানান, সকাল সোয়া ৮টার দিকে দুর্ঘটনায় নিহত ও আহত পোশাক শ্রমিকেরা কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় (জেসন কারখানার সামনে) রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে ওই তিন নারী শ্রমিককে সজোরে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তনা রানী বর্মন নিহত ও রেখা রানী বর্মন এবং মায়া রানী বর্মন আহত হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রেখা রানী বর্মন মারা যায়। গুরুতর আহত মায়া রানী বর্মনকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডা. তারিক মাহমুদ জানান, রেখা রানী বর্মনকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত মায়া রানী বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর এখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনায় তার দু’টি পা ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET