, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • গাজীপুরে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত




গাজীপুরে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ১৬:৩৫ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, শ্রীপুর থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, মেডিকেল অফিসার ডা: মাহমুদুল হক, মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) মাজেদ আহামেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল লতিফ প্রমূখ।
আগামী ২৫ জানুয়ারী শনিবার উপজেলার ২১৬ টিকাদান কেন্দ্রে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার শিশুকে ১টি নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৫ শ’ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। গত ১১ জানুয়ারী সারাদেশে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন হয় । ওই দিন গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা থাকায় গাজীপুর জেলা “এ” প্লাস ক্যাম্পেইন ২৫ জানুয়ারী নির্ধারন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET