৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল




গুইমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৬, ১১:৪১ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ১৫ মিনিটে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতিসত্তার চেতনার ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জুবায়ের।
বক্তারা মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, জামায়াত নেতা মাওলানা শামিম ওসমানী, সদর ইউনিট সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আবুল হোসেন বাবু, জামায়াত নেতা দ্বীন ইসলামসহ উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET