, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত




গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২৬, ০০:২১ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম, তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুইমারা শাখার সভাপতি মইন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং সাংবাদিক মো. সাইফুল ইসলাম।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের বস্তুনিষ্ঠ ও সাহসী লেখনির মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে উঠে আসে। তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা, পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের চেতনাকে ধারণ করে সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET