, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • গুড়ার শেরপুরে স্বামী-শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে নববধুর আত্মহত্যা




গুড়ার শেরপুরে স্বামী-শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে নববধুর আত্মহত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২১, ১৫:২৪ | 990 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরে ফুলজোড় মধ্যপাড়া গ্রামে স্বামী শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের চার মাসের মাথায় ৫ মার্চ শুক্রবার বিকেলে স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নববধু সুমাইয়া আক্তার মিতুর(২০) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফুলজোড় মধ্যপাড়া গ্রামের হাকিম খান ওরফে হিটলারের ছেলে জুবায়ের খানের গত চার মাস আগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার মিতুর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং উভয়পরিবারের সদস্যদের না জানিয়ে তারা পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে ছেলে জুবায়ের খানের পরিবার মেনে নিলেও মিতুর পরিবার মেনে নিতে অস্বীকার করেন। এতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ ও পরিবারে অশান্তির সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ৫ মার্চ শুক্রবার দুপুরের খাবার খেয়ে মিতু তার শয়ন কক্ষের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে চার থেকে পাঁচ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ঘুম থেকে জেগে না ওঠায় স্বামী পরিবারের লোকজন তার নাম ধরেএকাধিকবার ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ মিতুকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। মিতুর স্বামী শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে উল্লেখ করে মিতুর মা সোনিয়া আক্তার বাদি হয়ে শেরপুর থানায় ৫ মার্চ  রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ শহিদুল ইসলাম বলেন, শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়া গেলেই মৃত্যুর কারণ সঠিক করে বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET