৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২১, ২০:৫৬ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে ৫ শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে যুক্তরাষ্ট্র প্রবাসী, কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরী ও ডাইনার গ্রুপের সিইও গোলাম রব্বানী খানের পক্ষ থেকে ব্যাংকার গোলাম ইজদানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ-এর অন্যতম সদস্য সরোওয়ার হোসেন।

বিমেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার,  ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর অধ্যক্ষ রেজাউল আমীন।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাবেক নৌ বাহিনী কর্মকর্তা খসরু খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এম এ ওয়াদুদ এমরুল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর গভর্ণিং বডি সদস্য মো.আলাউদ্দিন, রেজোয়ান হোসেন রাজু, ইউপি সদস্য হোসাইন আহমদ, আব্দুল করিম কাসেমী, নিজাম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রব, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম লিপু, নকুল রাম মালাকার,ইউডিসি উদ্যোক্তা গোলাম রসুল খান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET