, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে ২য় বারের মতো গণ সাক্ষাত করলেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এমপি




গোলাপগঞ্জে ২য় বারের মতো গণ সাক্ষাত করলেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এমপি

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ০২:১৪ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি  নির্বাচনী এলাকা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পেশার মানুষের সাথে ২য় বারের মতো গণ সাক্ষাত করেছেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে নুরুল ইসলাম নাহিদ সাধারণ মানুষের সমস্যা, দুঃখ ও উন্নয়ন ভাবনার সাথে নিজের ভাবনা মিলিয়ে সমাধানের আশ্বাস দেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ । তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করা হবে। যারা ব্যক্তিগত দাবি বা অভিযোগ জানিয়েছে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা পচাত্তর পরবর্তী ২১ বছর শোষণ করে দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এখন শুধু সামনে অগ্রসর হওয়ার সময়। তাই আমাদের প্রত্যেকেরই এখন দেশ ও জাতির অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, আওয়ামী লীগ নেতা আর্জমন্দ আলী, নুরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান, যুবলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, মতিউর রহমান মতি, রাসেল আহমদ প্রমুখ।

এছাড়া এমপি নাহিদের গণ-সাক্ষাতে বিভিন্ন ইউনিযন ও  উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET