ছাগলনাইয়ার ঘোপালে উপজেলা বিএনপির আহবায়ক নুর আহম্মদ মজুমদারের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বাদ আসর নতুন মুহুরীগন্জ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বি,এন,পির আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ, ঘোপাল ইউনিয়ন বি,এন,পির সভাপতি ও উপজেলা বি,এন,পির যুগ্ম আহবায়ক কবির আহম্মদ নেতা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সদস্য রহিম পাটোয়ারী, সদস্য-আনোয়ার হোসেন মানিক যুবদল নেতা আলমগীর হোসেন, তৈয়ব উল্ল্যাহ টিপু,ইয়াছিন,ভুট্টো, ছাত্রদলের- ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন (নয়ন), সাধারণ সম্পাদক এস,এম,আরিফ, সিনিয়র সহ সভাপতি ও ফেনী জেলা ছত্রদলের সদস্য ইব্রাহীম মিয়াজি নয়ন, সহ সভাপতি রিয়াদ হোসেন, দুলাল, রিয়াদ, ফাহিম সহ ঘোপাল ইউনিয়নের সকল ওয়ার্ডের বি,এন,পি যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








