, , ,

শিরোনামঃ-
  • হোম
  • চট্রগ্রাম
  • চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার লাভলী




চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার লাভলী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৭:১১ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ৮৩নং বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার লাভলী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইতোপূর্বে মাহমুদা আক্তার লাভলী চাঁদপুর জেলার জেলার ৮টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছিলেন।
মাহমুদা আক্তার লাভলী (এমএএমএড) ১৯৭৭ সালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত। মেয়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা আ. করিম অগ্রণী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মাতা বুলবুল আক্তার অবসরপ্রাপ্ত শিক্ষক। মাহমুদার তিন বোন মানুষ গড়ার কারিগর শিক্ষক পেশায় নিয়োজিত আছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET