, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষায় অসদুপায়, বহিঃস্কার ২




চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষায় অসদুপায়, বহিঃস্কার ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২৬, ১৫:৪৭ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে এইচএসসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই ছাত্রীকে বহিঃস্কার করা হয়েছে। পরীক্ষার্থীরা হলো-মরিয়ম আক্তার নাদিয়া ও ফাহিমা আক্তার। সোমবার উপজেলার গুণবতী ও কনকাপৈত কলেজ কেন্দ্রে পৃথক ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমবার সারাদেশে ন্যায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন কেন্দ্রে যথাসময়ে ইংরেজী প্রথম পত্র বিষয়ের পরীক্ষা শুরু হয়। কিছুক্ষণ পর উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ কেন্দ্রে নকলের দায়ে কনকাপৈত আলহাজ¦ নূর মিয়া ডিগ্রি কলেজ ছাত্রী মরিয়ম আক্তার নাদিয়া ও কনকাপৈত আলহাজ¦ নূর মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মুঠোফোন ব্যবহারের কারণে চিওড়া সরকারি কলেজের ছাত্রী ফাহিমা আক্তারকে হলে দায়িত্বরত শিক্ষকরা বহিঃস্কার করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, নকল প্রতিরোধে শিক্ষা মন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সোমবার উপজেলার দুইটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই ছাত্রীকে বহিঃস্কার করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET