১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন, সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ




চৌদ্দগ্রামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন, সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১২ ২০২৬, ২০:৫৮ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী খাল খনন কার্যক্রমের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।সুফল পাবে ২৬টি গ্রামের মানুষ। মঙ্গলবার(১২মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র মোঃ নুরুল আমিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী ও পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াত নেতা জাফর ইকবাল লিটন, লিয়াকত শিকদার, মীর হোসেন মীরু প্রমুখ।
চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বর্পলোনা ও মিতল্লা খাল ভারত থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম পৌরসভার উপর দিয়ে ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়। দুইটি খালেই পলি ও ময়লা জমাট  বাঁধায় বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভার স্বর্পলোনা ও মিতল্লা খাল খনন কার্যক্রম হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্বর্পলোনা খালের পৌরসভা অংশের আনুমানিক ৩ কিলোমিটার এবং মিতল্লা খালের কিছু অংশ খনন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET