, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা




চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ২১:৪০ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই আগষ্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, জামায়াতের  উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী,  এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ সভাপতি আবু সুফিয়ান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাখাওয়াত হোসেন শাহাদাতের শ্যালক ক্যাপটেন (অব:) আমজাদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,  উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET