‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে “ক্যাশলেস চৌদ্দগ্রাম” ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ” বাংলা কিউ আর” এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম। এই সময়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। পূবালী বাংকের “বাংলা কিউ আর” কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
পূবালী ব্যাংক পিএলসি, চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম শাখার এডভান্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের আর,আর,এম ও সহকারী মহা-ব্যবস্থাপক ধুর্জটি প্রসাদ ভর্ট্টাচার্য।
চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ারে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বাজারের জনতা ফিসারীজ স্বত্ত্বাধিকারী ইঞ্জিঃ শামীম আহম্মেদ, নিউ আল আমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম, প্রমি ফরেন ফার্নিচার এর স্বত্বাধিকারী শাহজালাল, ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন মিয়া, কাজী ট্রেডার্সের কাজী বাবুল। উক্ত অনুষ্ঠানে চৌদ্দগ্রামের আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে চৌদ্দগ্রাম বাজারের কয়েকজন ব্যবসায়ীদের মাঝে “বাংলা কিউ আর” এর কোড তুলে দেয়া হয়।
প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
Please follow and like us:









