চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে প্রবাসীর স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরয়েছে। ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক কাশিনগর বাজার শাখা থেকে মঙ্গলবার দুপুরে প্রবাসী স্বামীর পাঠানো এক লাখ টাকা উত্তোলন শেষে ঘরে রাখা হয়। প্রতিদিনের মতো ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি।মাঝরাতে ঘরের সিলিংয়ের ওপর থেকে শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরে লাইট হাতে নিয়ে ঘরের ভেতরের দরজা খুলতেই দেখি কুদ্দুস ওশাহজাহান নামের দুই ব্যক্তিকে। তারা ওই নারীকে জাপটে ধরে এবং জোরপূর্বক মুখে,হাতে ও পায়ে গামছা এবং ওড়না দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেছে।গৃহবধু আরও অভিযোগ করেন, নির্যাতনের কারণে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে উঠে দেখেন ঘরের আলমারি ভাঙা। তারা ব্যাংক থেকে তোলা নগদ ১ লাখ এবং ঘরে থাকা আরও ১ লাখসহ মোট ২ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।ধর্ষণের শিকার নারী অভিযোগ করে আরও বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি এবং ছেলে ও তার বাবা বর্তমানে সৌদি আরবে চাকরি করছে। এমতাবস্থায় আমাকে বাড়িতে একা পেয়ে কুদ্দুস ও শাহজাহান টাকার লোভে পূর্ব পরিকল্পিত ভাবে দিনের কোন এক সময় ঘরের সিলিংয়ে অবস্থান করে।এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করে আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।









