২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বিএনপি ২ নেতার নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন 




চৌদ্দগ্রামে বিএনপি ২ নেতার নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২৬, ১৯:৫৭ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার ‎চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক চৌধুরী’র বিরুদ্ধে জামায়াত-শিবিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবীতে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎‎সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘীর পাড়ে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলদলের সাধারণ সম্পাদক খোদেজা আক্তার। এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথদিঘী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা, উপজেলা বিএনপির সদস্য তারিন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নয়ন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী খোকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, সাংগঠনিক সম্পাদক গাজী ইয়াছিন, জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, গুনবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম সেলিম, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, গাংরা গ্রাম বিএনপির সভাপতি আব্দুল মমিন, উপজেলা মহিলাদলের সদস্য মোসাম্মৎ রেহেনা, ডলি আক্তারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আটককৃত জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপি সভাপরি মোবারক চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং  তাদের নামে করা জামায়াত শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উপাত্ত আহ্বান জানান এই দুই নেতাকে অনতিবিলম্বে যেন মুক্তি দেয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET