নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরীর বিদায় জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে সম্পন্ন হয়। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোজবাউল হায়দার চৌধুরী।
বিদায় বক্তব্যে ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, আমার কর্মজীবনে ছাগলনাইয়া উপজেলার মানুষের মত আন্তরিক অন্য জায়গার মানুষকে দেখিনি। এখানকার মানুষ আমাকে আমার কাজে যেভাবে সহযোগিতা করেছে তাতে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, ছাগলনাইয়ায় ২ বৎসর ৫ মাসের অধিক সময় দায়িত্বে থাকা কালিন আমি কারো ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি। তিনি বলেন, আমি যখন যেখানে থাকিনা কেনো এ ছাগলনাইয়ার মানুষদের ভুলবোনা।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউলহক চৌধুরী মাহবুব। বক্তব্য রাখেন, সাবেক ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সোহাগ। এসময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।








