, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ার সেই আমজাদের চিকিৎসা সেবায় সাহায্যের হাত বাড়ালো সৌদি প্রবাসী ছাগলনাইয়ার ৩ ব্যক্তি




ছাগলনাইয়ার সেই আমজাদের চিকিৎসা সেবায় সাহায্যের হাত বাড়ালো সৌদি প্রবাসী ছাগলনাইয়ার ৩ ব্যক্তি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ৩১ ২০১৮, ১৭:৩৪ | 1316 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

গত ৮ মে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় ও  ৯ মে জনপ্রিয় অনলাইন পোর্টাল নয়া আলো ডটকমে “দু’টি কিডনী অকেজো হয়ে মৃত্যু পথযাত্রী ছাগলনাইয়ার আমজাদ” এই শিরোনামে সাহায্যের আবেদনের জন্য একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের বিস্তারিত ছিলো-
 ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাধানগর ইউপির নিজপানুয়া নিতা কাজী বাড়ীর কাঠমিস্ত্রি মাহফুজ মিয়ার ছেলে মোঃ আমজাদ হোসেনের (২৫) দুইটি কিডনী নষ্ট হয়েছে বলে ডাক্তার জানায়। গত বছর থেকে আমজাদের শারীরিক অবস্থা খুব একট ভালো যাচ্ছিলো। প্রায় সময় বমি বমি ভাব থাকতো। উপজেলা, জেলা শহরের বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নেয়ার পর সম্প্রতি চলতি বছর ঢাকা ন্যাশনাল ইনষ্টিটিউড অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতালে আমজাদকে চিকিৎসারর জন্য নেয়া হলে ডাক্তার সকল প্রকার চিকিৎসারর পর জানান তার দুইটি কিডনী অকেজো হয়েছে। আমজাদের পরিবারকে দ্রুত একটি কিডনী হলেও ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডাক্তার। ১১ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ারপর গত ৫ মে আমজাদকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। আমজাদ মা বাবার চার সন্তানের মাঝে একমাত্র ছেলে। দরিদ্র পরিবারের খরচের হাল ধরতে আমজাদ চট্টগ্রামে ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ করতো। এক বোনের বিয়ে হলেও বিয়ের বাকি রয়েছে দুই বোন। কিভাবে আমজাদের জন্য কিডনীর ব্যবস্থা করবো?  কোথায় পাবো টাকা এমনটা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়লো আমজাদের দরিদ্র পিতা মাহফুজ মিয়া। আমজাদকে বাঁচাতে চিকিৎসা খরচ মেটাতে দেশবাসীর নিকট সাহায্যের আকুল আবেদন করেছেন বাবা মাহফুজ মিয়া ও মা শাহেদা আক্তার।
সাহায্য পাঠানো যাবে-
শাহেদা আক্তার
ইসলামি ব্যাংক, ছাগলনাইয়া শাখা
একাউন্ট নং-২০৫০২৮৫০২০২০১২৮১৬
বিকাশ নাম্বার- ০১৮৩৫৩০৬৬৬৬ (আমজাদ)।
আমজাদের দুটি কিডনী অকেজো হওয়ার সংবাদটি জানতে পেরে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মানবতাবাদী বিভিন্ন সংগঠন ও লোকজন আমজাদের জন্য বিভিন্ন মাধ্যমে সাহায্যের হাত বাড়ায়। বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ৮ নং রাঁধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখা ও অর্পন সংঘ ফেনী জেলা শাখার উদ্যোগে সৌদি প্রবাসী ছাগলনাইয়ার ৩ জন ব্যক্তি ৩ লাখ ৪০ হাজার টাকার অনুদান আমজাদ ও তার পরিবারের নিকট তুলে দেয়। সৌদি প্রবাসী ৩ ব্যক্তি হলেন- উত্তর মন্দিয়া গ্রামের আবদুল মান্নান (১ লাখ টাকা), দক্ষিন কুহুমা গ্রামের বেলাল আহম্মেদ (১ লাখ টাকা) ও পুর্ব দেবপুর গ্রামের  আবদুল হালিম (১ লাখ টাকা)। এ তিন ব্যক্তি ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ টাকা প্রদান করেছে এবং সৌদি আরবের রিয়াদস্থ কম্পিউটার মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী থেকে ৪০ হাজার টাকা সাহায্য তুলে দেন। এ অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, রাঁধানগর ইউপির চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, সৌদি প্রবাসী আবদুল মান্নান, ফেনী জেলা অর্পনের উপদেষ্টা  জাফর আহম্মদ মজুমদার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখার সভাপতি এবিএম ওয়াজি উল্ল্যাহ বশর, সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি আনেয়ার হোসেন রিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্পন সংঘের সদস্যবৃন্দ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET