গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগর ইউপির পুর্ব হরিপুর গ্রামের আনা মিয়া কেরানী বাড়ীতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে তিন পরিবারের বসতঘর, ঘরের ভেতরে থাকা নগদ অর্থ ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, সালেহা খাতুন, মোঃ হারুন ও মোঃ সেলিম। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর খবরা খবর নিতে ঘটনাস্থলে যান ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় তিনি ক্ষতিগ্রস্থ তিন পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল সহ শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও ঘর মেরামতের জন্য উপজেলা পরিষদ থেকে ১৫ হাজার টাকা ও টিন প্রদান করবেন বলে জানান এবং নতুন ঘর নির্মাণ করে দেয়ারও আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।







