, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে বদর দিবসের আলোচনা 




ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে বদর দিবসের আলোচনা 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২৪ ২০১৯, ১৪:৩৫ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল ছাগলনাইয়া ফুডজোন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার সহ সিলেট দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ছাগলনাইয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের আয়োজনে হিফজিল কোরআন, হিফজুল হাদীস ও হামদ না’ত প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহাম্মদ ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভুইয়া, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রসার ভাইস প্রিন্সিপাল মাওঃ লোকমান হোসেন। মাওঃ ইসমাইল হোসেন টুমচরির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য কবির আহাম্মদ ছিদ্দিকী, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্রদের পক্ষে বক্তব্য প্রদান করে উপজেলা ছাত্রলীগ’র সভাপতও জিয়াউল হক দিদার। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET