, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন




ছাগলনাইয়ায় খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১৩:৪০ | 2103 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর উচ্চ বিদ্যায়ের ঐতিহ্যবাহী খেলার মাঠেই নির্মাণ করা হবে বিদ্যালয়ের চার তরা বিশিষ্ট নতুন ভবন। খেলার মাঠেই নতুন ভবন নির্মাণের খবরে বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের দেখে দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাবাসীর দাবী, পড়ালেখার পাশাপাশি এলাকার যুবক সমাজ এ মাঠে খেলাধুলায় ব্যস্থ থাকায় মাদক, সন্ত্রাস থেকে বিরত রয়েছে। নতুন এ ভবনটি যদি মাঠের ভূমিতে নির্মাণ করা হয় তাহলে মাঠের অবশিষ্ট সমান্য অংশে খেলাধুলা করা সম্ভব নয়। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় রাধানগর এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাধানগর স্কুলের খেলার মাঠ রক্ষার্থে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাঠ রক্ষার দাবীতে আন্দোলনকারীদের মাঝে সাবেক ছাত্র ছলিম উল্যাহ বাহার সাংবাদিকদের বলেন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পরে এ উপজেলার সবচেয়ে বড় খেলার মাঠ রাধানগর স্কুল মাঠটি। এ মাঠে বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, উত্তর আধারমানিক, দক্ষিণ আধারমানিক, পূর্ব ছাগলনাইয়া, মোকামিয়া, নিজপানুয়া সহ বিভিন্ন স্থানের যুবকেরা খেলাধুলায় অংশগ্রহণ করে। এখানে খেলাধুলায় ব্যস্ত থাকায় তারা সমাজের সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ থেকে নিজের বিরত রাখতে সক্ষম হয়েছে। চার তলা বিশিষ্ট নতুন ভবনটি মাঠে স্থাপন না করে বিদ্যালয়ের প্রাচীরের ভেতরে যে খোলা জায়গায় রয়েছে সেখানে নির্মাণ করলে মাঠটি সংরক্ষিত থাকে। স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতি আন্দোলনকারীদের জোর দাবী নতুন ভবনটি মাঠের জায়গায় নির্মাণ না করে বিদ্যালয় প্রাচীরের ভেতরে করা হউক। এ বিষয়ে বিদ্যায়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার সাংবাদিকদের জানান, নতুন ভবনটি মাঠের নির্দিষ্ট স্থানেই নির্মিত হবে। বিদ্যালয়ের প্রাচীরের ভেতরে ১৪০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ভবন স্থাপনের স্থান নেই বিধায় মাঠের জায়গায় নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রধান শিক্ষক বলেন, ২৫ ডিসেম্বর বুধবার থেকে ঠিকাদার এ নতুন ভবনের কাজ শুরু করার কথা রয়েছে। শিক্ষার্থীদের এ দাবী অমুলক বলেও দাবী করেন প্রধান শিক্ষক। অন্যদিকে শিক্ষার্থীদের দাবী, এ বিদ্যালয়ে বর্তমানে পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে একটি মামলা থাকায় নতুন কমিটি গঠন হয়নি আগের কমিটি বহাল রয়েছে। এ কমিটির সদস্যদের মাঝে বিভাজন থাকায় মাঠের জায়গায় ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মান্নান মজুমদারতে মুঠো ফোনে কলদিলে সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য, দৈর্ঘ্য ১৪০ ফুট প্রস্থ ৪০ ফুট্ েএ ভবনটি কুমিল্লা শিক্ষা প্রকৌশল বিভাগের অধিনে বরাদ্দকৃত। ২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার, ২৬৫ টাকা বরাদ্দের চার তলা এ ভবনটি ১৮ মাস সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন কারা কথা কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও এখনো নির্মাণ কাজ শুরু হয়নি। খেলার মাঠ রক্ষার দাবীর বিষয়ে স্থানীদের অভিমত, শিক্ষার্থীদের এ দাবী আমলে না নিলে যুব সমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হবে এবং মাদক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হবে। যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রæত সঠিক সিদ্ধান্ত নিবে বলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET