নজরুল ইসলাম চৌধুরীঃ
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে খতমে কোরআন, দোয়া মসহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫ টায় স্থানীয় সিএফসি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান বাবুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবির ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাতীয় যুব সংহতীর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। এসময় বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতীরর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইকবাল আলমগীর, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, জেলা জাতীয় পার্টি নেতা নুর নবী, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কাজী ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌর জাতীয় পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন প্রমুখ। এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওঃ সাইফুল ইসলাম মজুমদার।
Please follow and like us:








