, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিলাদ মাহফিল
  • ছাগলনাইয়ায় বিএনপি নেতা মুন্নার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া




ছাগলনাইয়ায় বিএনপি নেতা মুন্নার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ২১:৩২ | 1227 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল হাই মুন্নার ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০ ফেব্রুয়ারী বাদ আসর ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মুন্না স্মৃতি সংসদের সহ-সভাপতি কপিল উদ্দিন সরকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ আবুল বশর।

এসময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুব, ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইউছুপ মজুমদার, সদস্য সচিব কাজী আবদুল লতিফ, যুগ্ম-আহবায়ক মনির আহাম্মদ খোকন, এনামুল হক শাহীন, আবদুল্লাহ আল মনজু রুবেল, সৈয়দ আবদুল হাদী, কামরুজ্জামান বাবলু, এনামুল হক বাবুল, ছরোয়ার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক জাফর হোসেন মজুমদার, যুবদল নেতা সহিদ রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আজাদ, পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জোটন, জাফর চৌধুরী, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক নুর হোসেন মজুমদার, পৌর ছাত্রদল নেতা নাজিমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারী রাত পৌনে দশটার সময় ছাগলনাইয়া কলেজ রোড়স্থ একটি দোকানে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীর গুলিতে মৃত্যু মুখে পতিত হয় মোর্শেদুল হাই মুন্না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET