, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলো পাঁচ জয়িতা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২০, ২২:৪৬ | 1126 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবদুল আউয়াল চৌধুরী ও নয়াআলো উপদেষ্টা সম্পাদক প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে  অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উম্মে হালিমা ঝিনুক, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পারুল আক্তার, সফল জননী নারী রাজলক্ষ্মী মজুমদার, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হাছিনা বেগম, সমাজ উন্নয়নে সমাজে অসামান্য অবদান রাখায় আসমাউল হুসনাসহ পাঁচজন নারীকে জয়িতা ২০১৯-২০২০ অর্থ বছরে ছাগলনাইয়া উপজেলা পর্যায়ের জয়িতা
নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET