, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় ব্যবসায়ী বাদল চৌধুরীর খাদ্য সহায়তা প্রদান




ছাগলনাইয়ায় ব্যবসায়ী বাদল চৌধুরীর খাদ্য সহায়তা প্রদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২১, ২৩:৩৫ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলমান ভাইরাস পরিস্থিতি ও মাহে রমজানে ছাগলনাইয়ায় অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়ালেন ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান সিএনএফ ব্যবসায়ী বিশিষ্ট সমাজ সেবক  আরাফিন আজাদ চৌধুরী বাদল। পবিত্র মাহে রমজানের শুরু থেকে তিনি দারিদ্র জনগোষ্ঠীর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় রিক্সা চালক ও সিএনজি অটোরিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেজে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, চিনি ও লবণ। বাদল চৌধুরী জানান, ছাগলনাইয়া পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের সকল ওয়ার্ডের হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী পৌছাবো। রমজানের শুরু থেকে বিতরণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত উপজেলাব্যাপী পাঁচ হাজার পরিবারের সদস্যদের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী পৌছাবেন বলে জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আরাফিন আজাদ বাদল চৌধুরীর ছেলে আহমেদ ইস্তিয়াক চৌধুরী, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, পৌর ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক আবদুর রউফ মোচ্ছদী, মাস্টার কবির আহাম্মদ, নুরের নবী, শিপুল চৌধুরী প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET