ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ৩০ জন হতদরিদ্রের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় তিনি করোনা ভাইরাস সচেতনতায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন এবং মাস্ক ব্যবহার করতে সকলকে অনুরোধ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ছিন্নমূল জনগোষ্ঠী এবং অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ।
Please follow and like us:







