আমরা দেড়শ বছর যাবত এই রাস্তা দিয়ে হাটা চলা করে আসছি। এখন সরকার আমাদের চলার পথ বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো ? চলাচলের পথ বন্ধ হওয়ার উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে প্রশাসনকে এলাকাবাসীর প্রাণের আকুতি জানাতে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে শতাধিক নারী-পুরুষের মানববন্ধনে নিজেদের কষ্টের কথাগুলো বলেছেন সুলতান আহম্মদ (৯৫), সাজেদা বেগমসহ (৭৫)।
মানববন্ধনে জমায়েত হওয়া লোকজন জানান, শুভপুর ভূমি অফিসের পাশে গত দেড়শ বছর ধরে জয়চাঁদপুর গ্রামের ৬৫টি পরিবারের তিন শতাধিক মানুষ বসবাস করছেন । পাড়াবাসীকে মূল সড়কে ওঠার জন্য চলাচলের ক্ষেত্রে শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের কিছু জায়গার ওপর দিয়ে গড়ে ওঠা সড়ক দিয়ে যেতে হয় । কয়েকদিন আগ থেকে ভূমি অফিসের সরকারি জায়গার সীমানা নির্ধারণ ও বেড়া দেয়ার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন । পাড়াবাসীর চলাচলের পথের মুখে শুভপুর ইউনিয়ন ভূমি অফিস তাদের জায়গায় বেড়া নিমার্ণ করলে ভূমি অফিসের পশ্চিম পাশের পাড়াবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে যাবে । চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কায় উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে গতকাল প্রশাসনের দৃষ্ঠি আকর্ষণ করে মানববন্ধন করেছে এলাকাবাসী । এলাকার নারী-পুরুষরা শতবছর পুরোনা তাদের চলাচলের পথের মুখের জায়গাটি উম্মুক্ত রাখার দাবি জানিয়েছেন মানববন্ধনে । পাড়াবাসী তাদের চলাচলের বিকল্প পথ নেই বলেও জানিয়েছেন । মানববন্ধনে জাবেদ হোসেন সাইফুল ইসলাম,এম ইউ জাহাঙ্গীর,আবদুল কাদের,নিলুফা আক্তার,সুমি,ইমাম হোসেন,নাজমা আক্তার, মুজিবুর রহমান,বিবি রহীমাসহ শতাধিক নারী-পুরুষ ও স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন ।
Please follow and like us:







