, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অর্থায়নে অসহায়দের মাঝে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ




ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অর্থায়নে অসহায়দের মাঝে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২১, ১২:৪৫ | 1269 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কারনে সরকারের ঘোষিত টানা চৌদ্দ দিনের সর্বাত্মক লকডাউন ও পবিত্র মাহে রমজানে অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষে পাশে সাহায্যের হত বাড়ালেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা। সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজন কর্মহীন হয়ে পড়াতে পরিবার পরিজন নিয়ে সাময়িক খাদ্য সংকটে থাকা মানুষদের খাদ্য সামগ্রী উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। এবিষয়ে ইউএনও সাজিয়া তাহের জানান, তিন শতাধিক অসহায় মানুষকে আমরা খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এসব খাদ্য সামগ্রী বিতরণে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও সিএনএফ ব্যবসায়ী ছাগলনাইয়ার দক্ষিণ সতর গ্রামের আরিফিন আজাদ বাদল চৌধুরীও আর্থিক সহায়তা করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ জানান, তিন শতাধিক ব্যক্তিকে যে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয় প্রতিটি প্যাকেজে  ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তৈল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি ছোলা বুট ও ১ কেজি মুড়ি।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ শিশু পার্কে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলার মহামায়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাসকারী  পরিবার গুলোর জন্য এ খাদ্য সহায়তা পৌছানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রফিক উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET