ভারতে চিকিৎসাধীন সাবেক ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক নুর আহম্মদ মজুমদারের রোগমুক্তি কামনা ও ফেনী জেলা ছাত্রদলের নেতা ইকবালের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার বাদ আসর মহামায়া ও রাধানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । মহাময়া বিএনপির উদ্যোগে চাঁদগাজী বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল হক মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল হালিম, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম বাচ্চু, ইউনিয়ন যুবদল সভাপতি মুন্সি আবদুল কাইয়ুম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাফর হোসেন মজুমদার, উপজেলা যুবদল নেতা আবদুল মোমিন, যুবদল নেতা আনোয়ার হোসেন ফরায়েজী, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুল মজীদ জোটন, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান প্রমুখ।

অন্যদিকে বাদ আসর রাধানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জঙ্গলমিয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে নুর আহম্মদ মজুমদারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব’র সভাপতিত্বে এসময়,উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্যাহ মজুমদার কেশু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান মজুমদার আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ভুট্টু, যুবদল নেতা শহিদ রানা প্রমুখ। এ উপলক্ষে সকালে রাধানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম করা হয়।








