ছাগলনাইয়া প্রতিনিধিঃ
নবনির্মিত ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি মোঃ মোস্তফা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখা কার্যালয়ে হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখার সভাপতি মোহাম্মদ ছলিম উল্লাহ ভুঁইয়া’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ছাগলনাইয়া সাপ্তাহিক প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ছাগলনাইয়া শাখা সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন,
সদস্য বিবি জাহেদা, সদস্য মাহবুবুল হক সদস্য শফিকুল আলম, অর্থ সম্পাদক তানজিলা আক্তার, সমির উদ্দিন প্রমুখ।
Please follow and like us:








