, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের উদ্যোগে শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন উদযাপন




ছাগলনাইয়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের উদ্যোগে শেখ ফজলুল হক মণির ৮১তম জন্মদিন উদযাপন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ২০:২৭ | 1373 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া বটতলী এলাকায় অবস্থিত ছাগলনাইয়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদ শেখ ফজলুল হক মণি’র ৮১তম জন্মদিন উদযাপন করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়  পূর্ব বাঁশপাড়া শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠান উদ্বোধন করেন, পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভূঁঞা, উপজেলা আওয়ামীলীগের সদস্য কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ ও কাজী আসাদ আল মাহমুদ, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হানিফ ও একরামুল হক একরাম মজুমদার। এসময় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের উপদেষ্টা আলী হোসেন আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET