ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেন সেবায় মানবতার হাত বাড়িয়েছে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া। করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন এমন সংবাদ পেয়ে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর নেতৃবৃন্দ ছাগলনাইয়া হাসপাতালের সেবা নিচ্ছে এমন রোগীদের জন্য ৩ টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। বুধবার (৮ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র নিকট অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করেন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, যুগ্ন সাধারণ সম্পাদক আউয়াল হোসেন মজুমদার পারভেজ সহ বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল জানান, ছাগলনাইয়া উপজেলায় যদি কোন ব্যক্তির অক্সিজেন সেবার প্রয়োজব হয় আমরা প্রয়োজনে বাসায় গিয়ে অক্সিজেন সরবরাহ সেবা প্রদান করব। ইতোমধ্যে এ অক্সিজেন সরবরাহ সেবা বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সদস্যবৃন্দ চালিয়ে যাচ্ছে বলেও জানান, সংগঠনির সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন। কারো অক্সিজেন সেবার প্রয়োজন হলে নিম্নের মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক’র সভাপতি, সম্পাদক।
# 01813-996976 (সভাপতি)
# 01818-633768 (সম্পাদক)







