, , ,

শিরোনামঃ-




ছয় হাজারেরও বেশি ছবির মাঝে সেরা, বাংলাদেশের রাকিমের তোলা ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২০, ২১:৫০ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১২তম আন্তর্জাতিক গ্রীণস্টর্ম ন্যাচার ফটোগ্রাফি কন্টেস্ট- এ সেরা ছবির খেতাব জিতেছে চট্টগ্রামের ফ্রিল্যান্স ফটোগ্রাফার রাকায়েত উল করিম রাকিমের তোলা ছবি। তার তোলা ‘ইনফিনিটি’ শিরোনামের ছবিটি এবারের প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেছে।
মনোমুগ্ধকর এই ছবিটি ২০১৯ সালের শরৎ এর কোনো এক বিকেলে ধারণ করা হয়েছে।  আলোকচিত্রী রাকায়েত উল করিম রাকিম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি গ্রীণস্টর্ম ফাউন্ডেশন এক ই-মেইল বার্তায় রাকায়েত উল করিমকে বিজয়ের বিষয়টি জানায়। রাকায়েত উল করিম চট্টগ্রাম জেলার চান্দগাঁও আবাসিক এলাকার এলাকার মাকসুদুল আলমের ছেলে। তিনি বর্তমানে নগরীর ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
জানা যায়, ভারতের ‘গ্রীণস্টর্ম ফাউন্ডেশন’ প্রতিবছর জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সহায়তায় আলোকচিত্র প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে। ২০০৯ সাল হতে প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। প্রতিযোগিতায় পৃথিবীর ৫২টি  দেশের সেরা সেরা আলোকচিত্রী তাদের ৬হাজারেরও বেশি ছবি জমা দেন। সেখান থেকেই বিচারকমণ্ডলী সেরা ৩০টি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই ৩০টি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য।
অনলাইনে সর্বসাধারণের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে রাকায়েত উল করিম রাকিমের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।
রাকায়েত উল করিন বলেন, ‘আমার ফটোগ্রাফির শুরুটা হয় ২০১৭ সালে। মোবাইল ফটোগ্রাফি দিয়েই আমার ছবি তোলার যাত্রা শুরু । প্রফেশনাল ক্যামেরা ছিলো না বলে দমে যাইনি কখনোই। বরঞ্চ ক্যামেরা কেনার আগে মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে সাবজেক্ট,ফ্রেমিং,লাইটিং ইত্যাদি বিষয় সম্পর্কে সাধারণ ধারণাগুলো আয়ত্ত করার চেষ্টা করে গিয়েছি প্রতিনিয়ত। প্রাকৃতিক ছবির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি তুলতে আমার ভাল লাগে। ’
হাজারও ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা  হয়ে প্রথম স্থান হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাকায়েত বলেন, ‘আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় আমি অনেক বেশি আনন্দিত। যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার দ্বিতীয় আন্তর্জাতিক পুরষ্কার এটি। চলতি মাসের জুন মাসে স্পেনে অনুষ্টিত আন্তর্জাতিক জ্যালন এঞ্জেল ফটোগ্রাফি এওয়ার্ডে বিজয়ী হয়ে প্রথম আন্তর্জাতিক সম্মাননা অর্জন করি। ’
তিনি বলেন, ‘অান্তর্জাতিক ফটোগ্রাফি অঙ্গনে বাংলাদেশের নাম আরো মহিমান্বিত করাই আমার প্রবল ইচ্ছা । এই অর্জনের ফলে আমার আলোকচিত্রের যাত্রাটি একটু হলেও সার্থক মনে হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET