, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • জলাবদ্ধতার আশঙ্কায় শতাধিক কৃষক নাঙ্গলকোটে ব্রীজ বন্ধ করে পুকুর খনন




জলাবদ্ধতার আশঙ্কায় শতাধিক কৃষক নাঙ্গলকোটে ব্রীজ বন্ধ করে পুকুর খনন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ২২:২৩ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে পানি নিস্কাশনের ব্রীজ বন্ধ করে পুকুর খনন ও জমি ভরাট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী উপজেলার লক্ষীপদুয়া গ্রামের আনোয়ার হোসেনের বিরুদ্ধে। জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছে শতাধিক কৃষক। উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ওই গ্রামের ছায়েদুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আনোয়ার হোসেন লক্ষীপদুয়া গ্রামের দক্ষিণ পাড়ায় প্রায় ৫শ একর ফসলি জমি ও বাড়ীর পানি নিস্কাশনের এক মাত্র ব্রীজ বন্ধ করে দিয়ে বাড়ী নির্মাণের জন্য জমি ভরাট ও ৪টি পুকুর খনন করেন। পাশাপাশি পকুরের মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন। যার ফলে ওই মাটি ট্রাক্টরে করে নেয়া জন্য মানুষের চলাচলের সরকারি কাঁচা রাস্তা কেটে ফেলে। এতে জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়।
এ বিষয়ে ছায়েদুল ইসলাম, মো: কাশেম, আব্দুল বারেকসহ এলাকার কৃষকরা বলেন, আনোয়র হোসেনকে আমরা বলেছি পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে জমি ভরাট করার জন্য। কিন্তু সে আমাদের কথা তোয়াক্কা না করে পুকুর ও জমি ভরাট করেছে। এতে আমাদের ফসলের ক্ষতিসহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, পানি নিস্কাশনের জন্য গ্রামবাসী যেখানে স্থান দেখাবে আমি সেখানে ব্রীজ নির্মাণ করে দিবো। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET