৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকার পানি কমিটি গঠন।




ডুমুরিয়ায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকার পানি কমিটি গঠন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২৫, ২২:৩৭ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকার পানি কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার চুকনগরে বে-সরকারী সংস্থা উত্তরণের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উত্তরণের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর মোতালেব। উত্তরণের কর্মকর্তা দিলিপ কুমার সানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পানি গবেষক অধ্যাপক হাশেম আলী ফকির, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, শেখ সেলিম আখতার স্বপন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, পরেশ দেবনাথ,  মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন হালদার, অধ্যাপক মনিরুল হক, মতলেব সরদার, মাহাবুর রহমান মোড়ল, জামায়াত নেতা মোঃ মঈন উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মাষ্টার সোহরাব হোসেন, হাফিজুর রহমান শাহিন, মফিজুর সরদার, আসাদুজ্জামান নান্নু, আলমগীর কবির সবুজ প্রমুখ।
এছাড়াও সভায় ডুমুরিয়া, কেশবপুর ও তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ রুহুল আমীনকে আহবায়ক করে আপার ভদ্রা অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও অধ্যাপক হাশেম আলী ফকির এবং পদাধিকার বলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা এবং কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET