, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ সভা




ডুমুরিয়ায় জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ সভা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৬, ২৩:৪৪ | 604 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশ বান্ধব নগরায়নের একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরির উদ্যোগ নিয়েছে কেডিএ। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়। অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সাথে খুলনার শষ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খাল গুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিক-নির্দেশনা এই মাস্টার প্ল্যানে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলকে সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক।
গতকাল বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুমুরিয়ায় জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ সভার আয়োজন করে কেডিএ।
কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, আমরা সবাই জানি, রূপসা ও ভৈরব বিধৌত আমাদের এই রূপসী খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। খুলনা শহরের একেবারেই কোল ঘেঁষে অবস্থিত এই ডুমুরিয়াকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সার্বিক মাস্টার প্ল্যান ও নাগরিক সেবার বিষয়বস্তু নিয়ে সরাসরি হাজির হয়েছি। কেডিএ কেবল একটি পরিকল্পনাকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কেডিএ’র লক্ষ্য আপনাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক বারবার নির্বাচিত প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এসময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মনি, বিএনপির নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, অধ্যক্ষ সমারেশ মন্ডল, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন ও কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রমুখ। উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মতামত উপস্থাপন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET