ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি যশোর জেলার কেশবপুর, মনিরামপুর ও ঝিকর গাছার গদখালীতে বিভিন্ন কন্দল ফসল ক্ষেত পরিদর্শন এবং সংশ্লিষ্ট ফসল উৎপাদনকারি কৃষকের সাথে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে প্রথমে মনিরামপুরের মশ্বিন নগর ইউনিয়নের হায়াতপুর ব্লকের কৃষক সিরাজুল ইসলামের মেটে আলু চাষ, মশ্বিমনগর ব্লকের কৃষক আবুল কালামের টমেটো ও করোলা ক্ষেত, ঝিকরগাছা থানার গদখালী এলাকায় বিভিন্ন জাতের ফুল চাষ পরিদর্শন করা হয়। শেষে মনিরামপুর গুরুচাঁদ খেয়াঘাটে নির্মিত বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন করা হয়।
ভ্রমনে আরো সাথে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আশুতোষ দাস, সঞ্জয় দেবনাথ ও ওয়াশিংটন গোলদার, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল, নিউটন মন্ডল, নমিতা মল্লিক সহ ৩০ জন কৃষক ভ্রমনে অংশ গ্রহন করেন।
Please follow and like us:








