প্রেস বিজ্ঞপ্তি-
ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রত্যয় বিশ্বাস। মানবতার সেবায় তিনি নিষ্ঠার সাথে বহুরূপ দ্বায়িত্ব পালন করে আসছেন।’মানবতার জন্য সহায়তার হাত’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২১ জুলাই ২০১৮ গঠিত হয়েছে ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাব।ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর ঢাকা কমার্স কলেজ শিক্ষক পরিষদের সচিব ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম গত ১৫ আগষ্ট ২০১৮ ক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময়ে কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, উপাধ্যক্ষ প্রফেসর মো.শরিফুল ইসলাম, উপদেষ্টা একাডেমিক প্রফেসর মো.মোজাহার জলিল ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি প্রত্যয় বিশ্বাস,সাধারণ সম্পাদক নিলয় পারভেজ, নির্বাচিত সভাপতি এস এম নিবিড় ওয়াজেদ, সহসভাপতি নাবির হোসেন ও মিজানুর রহমান।প্রত্যয় বিশ্বাস ঢাকা কমার্স কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিবিএ সন্মান সন্মান ৪র্থ বর্ষের ছাত্র। সে বাংলাদেশ সমাজ উন্নয়ন সংস্থা(বিএসডিও) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সদরে আনন্দ বিশ্বাসের ছেলে প্রত্যয় বিশ্বাস একজন মনবতারসেবক ও সমাজকর্মী।প্রত্যয় বিশ্বাস বলেন,মানুষের জন্ম জীবের কল্যানপর জন্য।মানবপ্রেম শিক্ষার মূল লক্ষ্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক কল্যানমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।তার উদ্দ্যোগে দু’ শতাধিক রোগীকে রক্ত দেওয়া হয়েছে।এছাড়া তিনি স্বেচ্ছায় রক্তদান,রক্তগ্রুপিং নির্ণয়,পথ শিশুদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির সফল উদ্যোক্তা।







