মোঃ তাজমুল ইসলাম,তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি:
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নারী উদ্দোক্তা সম্মেলনে কেন্দ্র (ডঊঈঈ) উদ্যোগে ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনা ফুলতলা সরদার শপিং কম্পলেক্স প্রাঙ্গানে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় নারী উদ্দোক্তা সম্মেলনে। নারী উদ্দোক্তা সম্মেলনে কেন্দ্র (ডঊঈঈ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব আনোয়ারা খাতুন আন্না সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ হারুনর রশীদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ’র সাবেক সহ সভাপতি এ বি এম সালাম, নারী উদ্দোক্তা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন সারথী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরজানা ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমা মন্ডল সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার তালা উপজেলার সোনালী বিউটি পার্লারের পরিচালক রেশমি আহমেদ কে নারী উদ্দোক্তা (ডঊঈঈ) খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক এর পদে ভূষিত করা হয়। ছোটবেলা থেকেই রেশমি আহমেদ সমাজের অসহায় ও গরীব নারীদের জন্য কাজ করে আসছেন। তার বিউটি পার্লার থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা বিভিন্ন জায়গাতে পার্লার করে আজ স্বাবলম্বী হয়েছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক কাজে তিনি অনেকটা জনপ্রিয় সবার কাছে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করা। মাস্ক বিতারণ কম্বল বিতরণ সহ নানা ধরনের সামাজিক কাজে তিনি প্রশংসিত।









