, , ,

শিরোনামঃ-




তাহিরপুরে গাছের  চারা রোপণ করলেন সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০২০, ২১:০৯ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টাকাটুকিয়া ফসল রক্ষা বাঁধে গাছের চাড়া রোপণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩ টায় দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে তিনি বাঁধের উপর হিজল-করচ,কদম ও জাম গাছের চাড়া রোপণ করেন। 

চারা রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে সারাদেশে ১০ মিলিয়ন  গাছের চাড়া রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হাওরাঞ্চলের উপজেলা তাহিরপুরে দেশীয় বিভিন্ন গাছের চাড়া রোপণ করা হয়েছে। 

শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী বিতরন করেন সিনিয়র সচিব। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,আবুল কাশেম,আমিনুল ইসলাম,

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET