, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • তীব্র গ্যাস সংকটে ছাগলনাইয়ার হাজারো গ্রাহকের দুর্ভোগ চরমে 




তীব্র গ্যাস সংকটে ছাগলনাইয়ার হাজারো গ্রাহকের দুর্ভোগ চরমে 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২০, ১২:১৩ | 1330 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বছরের অধিকাংশ সময়ে গ্যাস সংকট থাকলেও প্রতিবছর শীতের আগমনেই ছাগলনাইয়ার বাখরাবাদ গ্যাস সংযোগ ব্যবহারকারী গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাস সংকটে গ্রাহকরা বাখরাবাদ ফেনী কার্যালয়ে বার বার অভিযোগ দিয়েও পাচ্ছেনা প্রতিকার। এ যেনো দেখার কেউ নেই। ১৯৯৯ সাল থেকে ছাগলনাইয়ায় বাখরাবাদ গ্যাস সংযোগ প্রদান শুরু করে। স্বল্প সংযোগ থেকে ২০ বছর ব্যবধানে এ উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগের পরিমান এখন ২ হাজার ৬৬ টি। ফেনী বাখরাবাদ কার্যালয়ের সুত্র অনুসারে ছাগলনাইয়ায় আবাসিক গ্যাস সংযোগ ২ হাজার ৪৪ টি, বাণিজ্যিক সংযোগ ২১ টি এবং সিএনজি ফিলিং স্টেশনে সংযোগ ১ টি।

২০ বছর পুর্বে অপরিকল্পিত ভাবে ৪ ইঞ্চি সুরু পাইপের লাইন টেনে গ্রাহক সংযোগ প্রদান করলেও কালের বিবর্তনে লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়েছে সংযোগ। সংযোগ বাড়লেও পরিবর্তন করা হয়নি পুরাতন সুরু পাইপ লাইন গুলো। অতিরিক্ত গ্রাহককের প্রয়োজন অনুযায়ী সুরু পাইপে সরবরাহ হচ্ছেনা গ্যাস। ফলে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী পাচ্ছে লাইনের গ্যাস। এতে গ্রাহক হয়রানি চরম আকার ধারন করেছে।

গ্রাহকদের অভিযোগ, এক চুলা ব্যবহারকারীরা ৯’শ টাকা ও দুই চুলার সংযোগ ব্যবহারকারীরা প্রতিমাসে ৯’শ ৭৫ টাকা সংযোগ বিল পরিশোধ করছে কিন্তু পাচ্ছেনা গ্যাস। সকাল ৬-৭টার মধ্যে গ্যাস সংকটে চুলায় আগুন থাকেনা। বিকেল ৩ টায় সামান্য গ্যাসের দেখা মিললেও তাতে প্রয়োজন মিটেনা। কোথাও কোথাও রাত ১০ টায় গ্রাহকরা পাচ্ছেনা গ্যাস। লাইনের গ্যাস সংযোগ থাকা সর্তেও ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত টাকা ব্যয়ে গ্যাস সিলিন্ডার। একদিকে মাস শেষে সরকারকে দিতে হচ্ছে গ্যাসের বিল অন্যদিকে সিলিন্ডার ভর্তি গ্যাস কিনে বাড়তি টাকা গুনতে গিয়ে চরম আর্থিক সংকটে গ্রাহক।

অন্যদিকে অভিযোগ উঠেছে ছাগলনাইয়ায় এক শ্রেনীর দালাল চক্র ফেনী বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের যোগসাজশে নতুন সংযোগ স্থাপনের জন্য গ্রাহকদের নিকট থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এসব গ্রাহকদের অনেকে সংযোগও পেয়েছে বলে স্থানীয়রা জানান। পরবর্তিতে ধপায় ধপায় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্যাস কর্তৃপক্ষ কিছু সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করেছে। এসব মোবাইল কোর্ট পরিচালায় সার্বিক সহযোগিতা করেছে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। অবৈধ গ্যাস সংযোগ স্থাপনে কারা জড়িত সে তথ্য দিতে রাজি নন কেউ।

গ্যাস সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের পদক্ষেপ নিয়েছেন বলে জানান। তিনি বলেন, আমি জেলা প্রশাসকের নিকট বিষয়টি অবহিত করেছি এবং তিনি বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপও করেছেন। দ্রুত গ্যাস সংকট নিরসন হবে বলে তিনি আশা করেন।

ছাগলনাইয়ায় গ্যাস সংকট বিষয়ে বাখরাবাদ গ্যাস ফেনী কার্যালয়ের প্রকৌশলী কামরুল হাসান জানান, যেস্থান থেকে গ্যাস সরবরাহ হয় তার শেষ প্রান্ত ছাগলনাইয়া তাই গ্যাস সংকট হয়ে থাকতে পারে। আবার শীত মৌসুমে গ্যাস বসে যায় বিধায়ও সংকট হয়। এমন যুক্তি ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা বলেন, শীতকালে গ্যাস জমাট বেধে থাকলে রাত ১০ টার পর কিভাবে গ্যাস সরবরাহ হয়। প্রকৌশলী কামরুল হাসান বলেন, আমরা ৬ ইঞ্চি পাইপের নতুন একটা লাইনের কাজ করছি কাজ শেষ হলে এ সমস্যা থাকবেনা।

এ গ্যাস সংকট বিষয়ে বাখরাবাদ গ্যাস ফেনী কার্যালয়ের ব্যবস্থাপনাক মোঃ সাহাব উদ্দিন দৈনিক ফেনীকে জানান, ছাগলনাইয়ার গ্যাস সংকট নতুন কিছু নয় এটি অনেক আগের সমস্যা। এ সংকট নিরসনে আমরা একটি কমিটি গঠন করেছি। এ অঞ্চলে একটি হাইপেশার লাইন স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। জেলা প্রশাসক যদি আমাদের হাইপেশার লাইন স্থাপনের জায়গায় নির্ধারণ করেদেন আমরা কাজ শুরু করব এবং এ অঞ্চলে গ্যাস সংকট থাকবেনা। দালাল চক্র নতুন সংযোগের নামে গ্রাহকদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, এমন অভিযোগ অনেক বার শুনেছি তবে সে চক্রের নাম ঠিকানা কেউ বলেনা বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিনা। তবে এ অবৈধ গ্যাস সংযোগ স্থানের বিষয়ে গ্যাস কর্তৃপক্ষের কোন হাত নেই বলে দাবি করেন তিনি।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET