২৪ জুন করোনা ভাইরাস’র উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ সতর গ্রামের আবু ছৈয়দ প্রকাশ হেন্জু মিয়া।

দাফনে থাকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন জানান, আবু ছৈয়দ প্রকাশ হেন্জু মিয়া করোনা উপসর্গ নিয়ে ২৪ জুন বিকেল সাড়ে ৫ টায় ঢাকা এ জেড এম হাসপাতালে আই সি ইউতে থাকা অবস্থায় মৃত্যু বরণ করে। লাশ দাফনের বিষয়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্বাবধানে পরিচালিত ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমকে নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমের উপদেষ্টা সাজিয়া তাহের’র সার্বিক তত্ত্বাবধানে দাফন সম্পন্ন করে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম।
Please follow and like us:



