২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • দরিদ্রের সহযোগিতা করতে বিত্তবানদের প্রতি অনুরোধ ইউএনও মাসুদ রানার




দরিদ্রের সহযোগিতা করতে বিত্তবানদের প্রতি অনুরোধ ইউএনও মাসুদ রানার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৩:৪৮ | 1143 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন গ্রামে থাকা অসহায়-দরিদ্র পরিবারকে সহযোগিতা করতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউএনও মোঃ মাসুদ রানা। ইতোপূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাঁর নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। প্রতিদিনই তিনি তাঁর ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘ইউএনও চৌদ্দগ্রাম’ আইডিতে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কথা লিখেন। তাঁর লেখা শেয়ার করেন অনেকেই। গত কয়েকদিনে প্রশাসনের নির্দেশ পালনে চৌদ্দগ্রাম বাজারসহ বিভিন্নস্থানে সুনসান নিরবতায় হতদরিদ্র-অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি শনিবার সকালে ফেসবুক আইডিতে লিখেন, ‘চৌদ্দগ্রাম এর বিত্তবানদেরকে তাঁদের প্রতিবেশী অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পাশাপাশি বিত্তবান এবং নি¤œ আয়ের সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার উত্তরণের জন্য একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি। মানবতার জয় হবেই, ইনশাআল্লাহ’।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের সময় ভোটের জন্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা যেভাবে মানুষের দৌঁড়গড়ায় পৌছেন। এখন মানুষের বিপদের সময় তাদের দেখা যাচ্ছে না। সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কেউ অসহায় মানুষের সেবায় এগিয়ে আসছে না। তবে সরকারি নির্দেশ মানতে সেনাবাহিনী, পুলিশ ছাড়াও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীনকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া তারা মানুষকে সাধ্যমত সহযোগিতা করেছেন বলেও জানা গেছে। তবে চৌদ্দগ্রামের অনেক শিল্পপতি ও ব্যবসায়ী থাকলেও তারা দরিদ্র্যের সহযোগিতায় এগিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET