১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • দরিদ্র প্রবীনদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ




দরিদ্র প্রবীনদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৯:১০ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে
২৫১১ জন হতদরিদ্র প্রবীন ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ
করেছে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থ্যা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট
অর্গানাইজেশন(ইএসডিও)।স্টাট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগীতায় ১৮ এপ্রিল শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও আউলিয়াপুর ইউনিয়নের দরিদ্র বৃদ্ধ নারী ও পুরুষের হাতে একটি বড় বালতি, একটি গামলা, গোসল করা ১০টি সাবান, ৫ প্যাকেট সাবানের পাউডার, একটি সাবান কেস, ৫টি ফিল্টার মাক্স, ২টি হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।ঠাকুরগাঁওসহ পাশ্ববর্তী পঞ্চগড়, নীলফামারী এবং নওগাঁ জেলার ২৫১১ জনসুবিধা ভোগীর হাতে এসব স্বাস্থ্য সুরক্ষার উপকরণ তুলে দেয়া হয় বলে জানায় ইএসডিওর প্রতিনিধি আইনুল হক।আউলিয়াপুর ইউনিয়নের ৭০ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম তিনি দীর্ঘ দিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে পরে আছেন। তিনি ইএসডিও’ কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষার এসব উপকরণ পেয়ে স্টাট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব উপকরন ব্যবহার করে তিনি নিজেকে পরিচ্ছন্ন রাখবেন এবং তার পরিবারের সকলকে সুরক্ষিত রাখবেন। বর্তমানে দেশে করো ভাইরাস সংক্রমন পরিস্থিতি ভয়াবহ এতে উদ্বেগ প্রকাশ করে নুর ইসলাম বলেন, হাইজিন এসব উপকরনে করোনা ভাইরাস মোকাবিলায় সহায়ক হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET