৪মে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক “আটক তামাক ও তামাকজাত পণ্য বিনষ্টকরণ” কর্মসূচীর আওতায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর অধীনে কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপুর কতৃর্ক সকল আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনূকুলে বাজেয়াপ্তকৃত ধ্বংসযোগ্য তামাকজাত পণ্য বিনষ্টকরণ কার্যক্রম পৌরসভার নির্ধারিত মাতাসাগরস্থ ময়লার ভাগারে রোলার,এস্কেভেটর দ্বারা বিড়ি, সিগারেট, জর্দাসমূহ পিষিয়ে ব্যবহার অনুপযোগী করে যথাযথ প্রক্রিয়ায় ও স্বাস্থ্যবিধির আলোকে চুন এবং লবণ মিশিয়ে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর মোহাম্মদ সফিউর রহমান এর সার্বিক তত্বাবধায়নে ধ্বংশ কার্যক্রম সম্পন্ন করা হয়। ধ্বংশ কমিটির আহব্বায়ক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর ্এর যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, দিনাজপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সহকারী পরিচালক বিজিবি, সহকারী প্রকৌশলী দিনাজপুর পৌরসভাসহ বিনষ্টকরণ কার্যক্রমে সার্বিক সমন্বয় করেন ধ্বংস কমিটির সদস্য-সচিব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপুর এর বিভাগীয় কর্মকর্তা ও যুগ্ম কমিশনার মোঃ ফয়সাল বিন রহমান। বাজেয়াপ্তকৃত ১৯ টি জি. আর. সংশ্লিষ্ট ধ্বংসযোগ্য তামাকজাত পণ্য বিভিন্ন প্রকার বিড়ি, সিগারেট,জর্দা ও গুল ধ্বংস করা হয় । ধ্বংস কার্যক্রম সুষ্ঠভাবে সম্পূর্ণ হওয়ায় ধ্বংস কমিটির আহব্বায়ক উপস্থিত সকল সদস্য বৃন্দকে, সাংবাদিকবৃন্দকে এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানান।









